হজ্জ ২০১১ প্রতিদিনের বুলেটিন আইটি হেল্প ডেস্ক, মক্কা।
তারিখ: ১৮ ডিসেম্বর ২০১১ (২৩ মহররম ১৪৩৩) সময়: রাত ১১:৫৯ (সৌদি সময়) প্রকাশ সংখ্যা: ৭৮
আজ ১৮ ডিসেম্বর ২০১১ খ্রিঃ তারিখে বাংলাদেশ হজ্জ প্রশাসনিক দলের দলনেতা, জনাব মোঃ বজলুল হক বিশ্বাস এবং আইটি দলের দলনেতা, জনাব মোঃ রেজাউল করিম মোয়াচ্ছাছার আইটি প্রধান, জনাব ওসামা দানিশের সঙ্গে বাংলাদেশী হাজীদের হালনাগাদ পরিস্থিতি পর্যালোচনার জন্য একটি বিশেষ আলোচনা সভায় মিলিত হন। জনাব ওসামা দানিশ আলোচনা সভায় বাংলাদেশী হাজীদের সম্পর্কে নিম্নোক্ত তথ্য প্রদান করেনঃ
-
বহির্বিশ্বে নিবাসী বাংলাদেশীসহ বাংলাদেশী হাজী সংখ্যাঃ ১,০৬,৩০২ জন ( তথ্য সূত্রঃ মোয়াচ্ছাছা)।
-
বাংলাদেশ হতে আগত হাজী (বহির্বিশ্বে নিবাসী বাংলাদেশী ব্যতীত) সংখ্যাঃ ১,০৫,৬১৭ জন।
-
১৮ ডিসেম্বর ২০১১ খ্রিঃ তারিখ পর্যন্ত বাংলাদেশে প্রত্যাগত হাজী সংখ্যাঃ ১,০৪,৫৫৩ জন ( তথ্য সূত্রঃ মোয়াচ্ছাছা)।
-
মোয়াচ্ছাছার নিকট জমাকৃত পাসপোর্ট সংখ্যাঃ ৯৩৩ টি। অর্থাত বাংলাদেশ হতে আগত মোট ১,০৫,৬১৭ হাজীর মধ্যে আজ পর্যন্ত ৯৩৩ জন হাজী দেশে প্রত্যাবর্তন করেননি।
তিনি আরোও জানান প্রতিদিন কিছু কিছু হাজী মোয়াচ্ছাছা থেকে পাসপোর্ট সংগ্রহ করে বাংলাদেশে প্রত্যাবর্তন করছেন অর্থাত ফিরে যাওয়ার বিষয়টি একটি চলমান প্রক্রিয়া।
এ বছর থেকে হজ্জ ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তি সেবা বর্ধিত করতে এসএমএস এর পাশাপাশি আইভিআর (ইন্টারঅ্যাকটিভ ভয়েজ রেসপন্স) সার্ভিস প্রযুক্তির মাধ্যমে তথ্য সেবা প্রদান শুরু হয়েছে। এ সেবাটি পেতে হলে মোবাইল ফোন থেকে ১৬২২০ নম্বরে ফোন করতে হবে।
সর্বশেষ অবস্থাঃ * দেশে প্রত্যাবর্তন করেছে ১,০৪,৫৫৩ জন হাজী ( তথ্য সূত্রঃ মোয়াচ্ছাছা)। * দেশে প্রত্যাবর্তনকারী মোট ফ্লাইটের সংখ্যা ৫৫৬। * সৌদি আরবের মক্কা, মদিনা এবং জেদ্দা আইটি হেল্পডেস্ক প্রদত্ত সার্ভিস সংখ্যা ৪৭,৫৪০ টি। * সৌদি আরবের মক্কা, মদিনা এবং জেদ্দা চিকিত্সক দলের প্রদত্ত চিকিত্সা সেবা ৫৬,২২০ টি। * বাংলাদেশ হজ্জ মিশন মক্কায় প্রাপ্ত হারানো লাগেজ সংখ্যা ৪৬৮ এর মধ্যে ৩৯০ টি পৌছানো হয়েছে। * মৃত হাজীর সংখ্যাঃ ১৩১ জন। মক্কায় ৯৭ জন, মদিনায় ২৩ জন এবং জেদ্দায় ১১ জন (পুরুষ ১১৯ জন ও মহিলা ১২ জন)।
সর্বশেষ হাজীর মৃত্যুঃ নাটোর জেলার সিংড়া থানার ইলিয়াস আহমেদ (৪৪)৷ । তিনি এ বছর আল-কাছওয়া ট্রাভেলস ওয়াল-হজ্জ ওয়াল-ওমারহ হজ্জ এজেন্সীর মাধ্যমে সৌদি আরব এসেছিলেন। তিনি ১৬ ই ডিসেম্বর ২০১১ খ্রিঃ তারিখে মক্কায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এক নজরে হজ্জ ২০১১ এর কার্যক্রমঃ * বাংলাদেশের সর্বমোট হজ্জ আবেদনকারীর সংখ্যা ১,০৭,৩৭২ জন। * সরকারি ব্যবস্থাপনায় হজ্জ আবেদনকারীর সংখ্যা ৩,৭৯৯ জন (৮৪ জন গাইডসহ) । * বেসরকারি ব্যবস্থাপনায় হজ্জ আবেদনকারীর সংখ্যা ১,০৩,৫৭৩ জন । * বাংলাদেশ হতে আগত হাজীর সংখ্যা ১,০৫,৬১৭ জন । * মোয়াল্লেম ফি জমাদানকারী এজেন্সীর সংখ্যা ৩৫০ টি। * ভিসা অনুমোদিত সর্বমোট হজ্জযাত্রীর সংখ্যা ১,০৫,৮৯৬ জন। * আগত সরকারি হজ্জযাত্রী সংখ্যা ৩,৭৯৮ জন। * আগত বেসরকারি হজ্জযাত্রী সংখ্যা ১,০১,৮১৯ জন। * বারকোড প্রাপ্ত এজেন্সী সংখ্যা ৩৫০ টি। * সরকারি ব্যবস্থাপনাধীন হজ্জযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ২৯ সেপ্টেম্বর ২০১১। * বাংলাদেশ বিমানের সৌদি আরব যাত্রার শেষ ফ্লাইট ৩০ অক্টোবর ২০১১। * সরকারি ব্যবস্থাপনাধীন হজ্জযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ১১ নভেম্বর ২০১১। * সরকারি ব্যবস্থাপনাধীন হজ্জযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট ৩০ নভেম্বর ২০১১। * বাংলাদেশ বিমানের শেষ ফিরতি ফ্লাইট ১০ ডিসেম্বর ২০১১।
হজ্জ সংক্রান্ত বিস্তারিত জানতে www.hajj.gov.bd সাইটটিতে ব্রাউজ করুন। |
|
|
|
Page 1 of 78 |