মোয়াচ্ছাছা আইটি প্রধানের সাথে বাংলাদেশের হজ্জ প্রশাসনিক দলের দলনেতার পর্যালোচনা সভা
আজ ১৮ ডিসেম্বর ২০১১ খ্রিঃ তারিখে বাংলাদেশ হজ্জ প্রশাসনিক দলের দলনেতা, জনাব মোঃ বজলুল হক বিশ্বাস এবং আইটি দলের দলনেতা, জনাব মোঃ রেজাউল করিম মোয়াচ্ছাছার আইটি প্রধান, জনাব ওসামা দানিশের সঙ্গে বাংলাদেশী হাজীদের হালনাগাদ পরিস্থিতি পর্যালোচনার জন্য একটি বিশেষ আলোচনা সভায় মিলিত হন। জনাব ওসামা দানিশ আলোচনা সভায় বাংলাদেশী হাজীদের সম্পর্কে নিম্নোক্ত তথ্য প্রদান করেনঃ
-
বহির্বিশ্বে নিবাসী বাংলাদেশীসহ বাংলাদেশী হাজী সংখ্যাঃ ১,০৬,৩০২ জন ( তথ্য সূত্রঃ মোয়াচ্ছাছা)।
-
বাংলাদেশ হতে আগত হাজী (বহির্বিশ্বে নিবাসী বাংলাদেশী ব্যতীত) সংখ্যাঃ ১,০৫,৬১৭ জন।
-
১৮ ডিসেম্বর ২০১১ খ্রিঃ তারিখ পর্যন্ত বাংলাদেশে প্রত্যাগত হাজী সংখ্যাঃ ১,০৪,৫৫৩ জন।
-
মৃত হাজীর সংখ্যা ১৩১ জন৷
-
মোয়াচ্ছাছার নিকট জমাকৃত পাসপোর্ট সংখ্যাঃ ৯৩৩ টি। অর্থাত বাংলাদেশ হতে আগত মোট ১,০৫,৬১৭ হাজীর মধ্যে আজ পর্যন্ত ৯৩৩ জন হাজী দেশে প্রত্যাবর্তন করেননি।
বিঃ দ্রঃ প্রতিদিন কিছু কিছু হাজী মোয়াচ্ছাছা থেকে পাসপোর্ট সংগ্রহ করে বাংলাদেশে প্রত্যাবর্তন করছেন অর্থাত ফিরে যাওয়ার বিষয়টি একটি চলমান প্রক্রিয়া। |
মদিনা হজ্জ মিশনের মৌসুমী হজ্জ অফিসারের মদীনার বিভিন্ন অফিস এর প্রধানদের সাথে সৌজন্য সাক্ষাত্কার
অদ্য ১২ই ডিসেম্বর মদিনা হজ্জ মিশনের মৌসুমী হজ্জ অফিসার জনাব জাহাঙ্গীর আলম মদীনা আনসার হাসপাতাল, আদিল্লা হেল্থ সেন্টার অফিস, মক্তব বাংলাদেশ অফিস এর প্রধানদের সাথে এক সৌজন্য সাক্ষাত্কারে মিলিত হন। সাক্ষাত্কার বাংলাদেশী হাজীদের উন্নতর সেবা প্রদান করার জন্য উক্ত অফিসগুলোর প্রধানদের প্রশংসা করা হয়। হব্জ ১৪৩২ হিজরী সুন্দর ভাবে সমাপ্ত হওয়ায় বাংলাদেশের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ প্রদান করা হয় । উক্ত সাক্ষাত্কার অনুষ্ঠানে হজ্জ মিশনের অনুবাদক, আই টি কর্মকর্তা, মিশনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
|
মোয়াচ্ছাসা চেয়ারম্যানের সাথে বাংলাদেশের হজ্জ প্রশাসনিক দলের বিশেষ আলোচনা সভা

আজ ৫ই ডিসেম্বর ২০১১ খ্রিঃ তারিখে বাংলাদেশের একটি প্রতিনিধি দল হজ্জ প্রশাসনিক দলের দলনেতা জনাব বজলুল হক বিশ্বাসের নেতৃত্বে মোয়াচ্ছাসা চেয়ারম্যান জনাব আদনান মোঃ আমিন কাতেব এর সাথে একটি বিশেষ আলোচনা সভায় মিলিত হন। হজ্জ ২০১১ খ্রিঃ সুন্দরভাবে সমাপ্ত হওয়ায় বাংলাদেশের পক্ষ থেকে মোয়াচ্ছাসা তথা সৌদি সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এছাড়াও মোয়াচ্ছাসা আইটির মাধ্যমে তথ্যাদি আদান প্রদান এবং মোয়াচ্ছাসা ওয়েবসাইট উম্মুক্ত রাখার বিষয়ে আলোচনা হয়। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ হেলাল উদ্দিন, উপসচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, কাউন্সিলর হজ্জ জনাব আসাদুজ্জামান, মদিনার মৌসুমী হজ্জ অফিসার জনাব মোঃ জাগাংগীর আলম, কনসাল হজ্জ জনাব জহিরুল আলম, আইটি দলনেতা মোঃ রেজাউল করিম এবং মোয়াচ্ছাসা কেন্দ্রিয় কমিটির সদস্য ও আইটি বিশেষজ্ঞ জনাব ওসামা দানেশ ও মোয়াচ্ছাসার বাংলাদেশ বিষয়ক সমন্বয়ক জনাব রাফাত ইসমাইল বদর প্রমুখ। |
২০১২ খ্রিঃ/১৪৩৩ হিজরী হজ্জ মওসুমে হোটেল/ বাড়ীভাড়ার আবেদন বিজ্ঞপ্তি ও আবেদন ফরম |
|
|
|