Government Hajj Form

Private Hajj Form

Rules of Application

 

হিজরী) তারিখে ২০১২ খ্রিঃ (১৪৩৩ হিজরী) সনের পবিত্র হজ্জ অনুষ্ঠিত হবে। সরকারি ব্যবস্থাপনায় ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হজ্জ এজেন্সির মাধ্যমে বেসরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ্জব্রত পালনের জন্য সৌদি আরব গমন করা যাবে। বাংলাদেশ হতে এ বছর সরকারি ব্যবস্থাপনায় ১০,০০০ (দশ হাজার) ও বেসরকারি ব্যবস্থাপনায় ১,১০,০০০ (এক লক্ষ দশ হাজার) সর্বমোট ১,২০,০০০ (এক লক্ষ বিশ হাজার) জন হজ্জযাত্রী পবিত্র হজ্জব্রত পালনের জন্য সৌদি আরব গমন করতে পারবেন।

বিস্তারিত জানতে ক্লিক করুন

 

মোয়াচ্ছাছা আইটি প্রধানের সাথে বাংলাদেশের হজ্জ প্রশাসনিক দলের দলনেতার পর্যালোচনা সভা

আজ ১৮ ডিসেম্বর ২০১১ খ্রিঃ তারিখে বাংলাদেশ হজ্জ প্রশাসনিক দলের দলনেতা, জনাব মোঃ বজলুল হক বিশ্বাস এবং আইটি দলের দলনেতা, জনাব মোঃ রেজাউল করিম মোয়াচ্ছাছার আইটি প্রধান, জনাব ওসামা দানিশের সঙ্গে বাংলাদেশী হাজীদের হালনাগাদ পরিস্থিতি পর্যালোচনার জন্য  একটি বিশেষ আলোচনা সভায় মিলিত হন। জনাব ওসামা দানিশ আলোচনা সভায় বাংলাদেশী হাজীদের সম্পর্কে নিম্নোক্ত তথ্য প্রদান করেনঃ

  • বহির্বিশ্বে নিবাসী বাংলাদেশীসহ বাংলাদেশী হাজী সংখ্যাঃ ১,০৬,৩০২ জন ( তথ্য সূত্রঃ মোয়াচ্ছাছা)

  • বাংলাদেশ হতে আগত হাজী (বহির্বিশ্বে নিবাসী বাংলাদেশী ব্যতীত) সংখ্যাঃ ১,০৫,৬১৭ জন।

  • ১৮ ডিসেম্বর ২০১১ খ্রিঃ তারিখ পর্যন্ত বাংলাদেশে প্রত্যাগত হাজী সংখ্যাঃ ১,০৪,৫৫৩ জন।

  • মৃত হাজীর সংখ্যা ১৩১ জন৷

  • মোয়াচ্ছাছার নিকট জমাকৃত পাসপোর্ট সংখ্যাঃ ৯৩৩ টি। অর্থাত বাংলাদেশ হতে আগত মোট ১,০৫,৬১৭ হাজীর মধ্যে আজ পর্যন্ত ৯৩৩ জন হাজী দেশে প্রত্যাবর্তন করেননি।

বিঃ দ্রঃ প্রতিদিন কিছু কিছু হাজী মোয়াচ্ছাছা থেকে পাসপোর্ট সংগ্রহ করে বাংলাদেশে প্রত্যাবর্তন করছেন অর্থাত ফিরে যাওয়ার বিষয়টি একটি চলমান প্রক্রিয়া।

 
More Articles...