|
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
হজ্জ অফিস, এয়ারপোর্ট, ঢাকা।
হজ্জ- ২০১২
সম্মানিত হজ্জযাত্রীদের দৃষ্টি আকর্ষণ
১. চাঁদ দেখা সাপেক্ষে এ বছর ২৬ শে অক্টোবর ২০১২খ্রিঃ (৯ ই জিলহজ্জ, ১৪৩৩হিঃ) তারিখে পবিত্র হজ্জ অনুষ্ঠিত হবে।
২. সরকারী ব্যবস্থাপনায় হজ্জে গমনেচ্ছু হজ্জযাত্রীদেরকে ৩,০৩,৪৪০/- (তিন লক্ষ তিন হাজার চারশত চল্লিশ) টাকা জমা দিতে হবে।
৩. বেসরকারী ব্যবস্থাপনায় হজ্জে গমনেচ্ছুদেরও সর্বনিম্ন ৩,০৩,৪৪০/- (তিন লক্ষ তিন হাজার চারশত চল্লিশ) টাকা জমা দিতে হবে।
৪. সরকারী ও বেসরকারী উভয় ব্যবস্থাপনায় হজ্জে গমচ্ছেুদের ব্যাংকে টাকা জমা দানের শেষ তারিখ ২০ শে জুন ২০১২খ্রিঃ।
৫. সরকারী ব্যাবস্থাপনায় গমনকারী হজ্জযাত্রীদের জন্য ইতোমধ্যে মক্কায় ও মদিনায় বাড়ী ভাড়া করা হয়েছে। পবিত্র কাবা ঘর হতে মক্কায় বাড়ীগুলোর দুরত্ব ৮০০ মিটার থেকে ১৫০০ মিটার এবং সকল বাড়ীই মিসফালাস্থ ইব্রাহিম খলির রোডে সমতল এলাকায় মিসফালাহ ব্রীজের কাছাকাছি অবস্থিত।
৬. সরকারী ব্যাবস্থাপনায় গমনকারী হজ্জযাত্রীদের ২০১০ ও ২০১১ সালের ন্যায় অবশ্যই বাড়ী ভেদে বাড়ি ভাড়া থেকে সাশ্রিত অর্থ (যদি থাকে) সৌদি আরবে ফেরত প্রদান করা হবে।
৭. সরকারী ব্যাবস্থাপনাধীন হজ্জযাত্রীগণ মিনায় জামারার কাছাকাছি তাবুতে (১০ মিনিটের পায়ে হাটা পথ) অবস্থান করবেন।
৮. সরকারী ব্যাবস্থাপনাধীন হজ্জযাত্রীদের জন্য মদিনায় মসজিদে নববী হতে ১০০মিঃ হতে ৮০০ মিটার এর মধ্যে উন্নতমানের বাড়ী ভাড়া করা হয়েছে।
৯. সরকারী ব্যাবস্থাপনাধীন সকল হজ্জযাত্রীদের জমাকৃত ৩,০৩,৪৪০/- (তিন লÿ তিন হাজার চারশত চলিস্নশ) টাকা হতে ১৮,৩৭৫/- টাকা বা উহার সমপরিমান সৌদি রিয়াল খাওয়া বাবদ ঢাকাস্থ হজ্জক্যাম্পে ফেরত প্রদান করা হবে।
১০. সরকারী ব্যাবস্থাপনায় প্রতি ৪৫ জন হজ্জযাত্রীর জন্য ১ জন অভিজ্ঞ হজ্জ গাইড থাকবে।
১১. সরকারী ব্যাবস্থাপনাধীন প্রত্যেক হজ্জযাত্রীর মক্কা ও মদিনায় কমন স্পেসসহ ৪.০০ বর্গ মিটার জায়গায় ১টি খাট, ১টি বিছানা, ১টি বালিশ ও ১টি কম্বল পাবেন এবং প্রতিটি কক্ষ হবে শীতাতপ নিয়ন্ত্রিত, ৫-৮ জনের জন্য ১টি সংযুক্ত/কমন গোসলখানা/টয়লেট ও প্রতি বাড়ীতে সাপ্লাইয়ের পানির ব্যবস্থা, বাড়ীর প্রতি কক্ষে/ফ্লোরে এক বা একাধিক ফ্রিজ ও টিভি থাকবে।
১২. সরকারী ব্যবস্থাপনায় হজ্জের ফরম হজ্জ মেলা, আশকোনাস্থ হজ্জক্যাম্প, ইসলামিক ফাউন্ডেশনের সকল জেলা ও বিভাগীয় কার্যালয়, সকল জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ অনুমোদিত ব্যাংক ও www.hajj.gov.bd ওয়েব সাইটে পাওয়া যাবে এবং আশকোনাস্থ হজ্জক্যাম্প, ইসলামিক ফাউন্ডেশনের সকল জেলা ও বিভাগীয় কার্যালয়, সকল জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ অনুমোদিত ব্যাংকের যে কোন শাখায় জমা দেয়া যাবে।
১৩. বেসরকারী ব্যাবস্থাপনায় গমনেচ্ছু হজ্জযাত্রীদেরকে প্রাপ্য সুযোগ সুবিধাদি উল্লেখ করে সংশিস্নষ্ট হজ্জ এজেন্সীর সাথে অবশ্যই চুক্তি করতে হবে এবং চুক্তিনামায় হজ্জযাত্রীকে স্বয়ং স্বাক্ষর করে চুক্তির ১ কপি সংরক্ষণ করতে হবে।
১৪. সরকার অনুমোদিত ও পত্রিকায় প্রকাশিত তালিকাভুক্ত বৈধ হজ্জ এজেন্সীর সাথে বেসরকারী ব্যবস্থাপনায় গমনেচ্ছু হজ্জযাত্রীরা চুক্তিবব্ধ হবেন। কোন অবস্থাতেই মধ্যস্বত্ত্বভোগি বা তথাকথিত মোয়াল্লেম এর সাথে চুক্তিবব্ধ হবেন না। এ বছর হতে হজ্জযাত্রীর্দে সরাসরি হজ্জ এজেন্সীর নিজ নিজ ব্যাংক একাউন্টে টাকা জমা করতে হবে।
১৫. হজ্জ এজেন্সীস এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) কর্তৃক ঘোষিত সর্বনিম্ন প্যাকেজ মূল্য ৩,০৩,৪৪০/- (তিন লক্ষ তিন হাজার চারশত চল্লিশ) টাকার নিম্নে কোন ব্যক্তি হজ্জে গমন করতে পারবেন না। যদি কেহ উক্ত টাকার কমে হজ্জ পালনের সুযোগ প্রদানের প্রস্ত্মাব কিংবা প্যাকেজ ঘোষনা করে তাহলে প্রতারিত হতে পারেন।
১৬. প্রত্যোকটি হজ্জ এজেন্সীকে ২৫.০৬.২০১২খ্রিঃ তারিখের মধ্যে উক্ত হজ্জ এজেন্সীর মাধ্যমে টাকা জমাদানকারী হজ্জযাত্রীদের তালিকা ও সর্বনিম্ন প্যাকেজ মূল্যে ৩,০৩,৪৪০.০০টাকা এজেন্সীর নিজস্ব ব্যাংক হিসাবে জমা হয়েছে মর্মে সংশিস্নষ্ট ব্যাংকের যথাযথ কর্তৃপÿ কর্তৃক স্বাÿরিত ও হাব কর্তৃক প্রতিস্বাÿরিত ব্যাংক ষ্টেটমেন্ট (জমা বিবরণী) হজ্জ অফিস, ঢাকার বরাবরে জমাদান নিশ্চিত করতে হবে এবং উহার অনুলিপি অবশ্যই ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে প্রেরণ করতে হবে।
১৭. কুরবানী খরচ/দম বাবদ প্রত্যেক হজ্জযাত্রীকে আনুমানিক ৯,৪৫০.০০ (নয় হাজার চারশত পঞ্চাশ) টাকার সমপরিমান ৪৫০.০০(চারশত পঞ্চাশ) সৌঃ রিঃ (কম/ বেশি) পৃথকভাবে নিজ দায়িত্বে সংগে নিতে হবে। কুরবানী/দম সৌদি আরবস্থ ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক-এর মাধ্যমে প্রদান করাই শ্রেয় হবে।
১৮. কোনক্রমেই তাসরিয়া/তাসনিফ ব্যতিত বাড়ী/হোটেলের সাথে চুক্তি করা যাবে না এবং চুক্তিবিহীন বাড়ী/হোটেলে হজ্জযাত্রীদের আবাসন ব্যবস্থা করা যাবে না। মক্কায় হজ্জযাত্রীদের জন্য ভাড়াকৃত নির্ধারিত বাড়ীতেই অবস্থান নিশ্চিত করতে হবে। কোনক্রমেই আবাসনের জন্য তারসিয়া/তাসনিফসহ ভাড়াকৃত বাড়ী/হোটেল ছাড়া অন্যত্র হজ্জযাত্রীদের রাখা যাবে না।
১৯. যে কোন তথ্যের জন্য www.hajj.gov.bd সাইট ব্রাউজ করুন অথবা ফোন করুন ০১৮১৮৪৫৮৫১৯,০১৯১১৫০৪২৩০,০১৯২৯৯৯৪৫৫৫,৭৯১২১২৫।
|